September 28, 2026, 7:46 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চাই উত্তর কোরিয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের সঙ্গে নিজ দেশের সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। পিয়ংইয়ং সফররত চীনের একটি শক্তিশালী প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য লি হংঝং-এর নেতৃত্বে দেশটির এই শক্তিশালী প্রতিনিধিদল উত্তর কোরিয়া সফর করছে। কোরীয় যুদ্ধ শেষ হওয়ার এবং উত্তর কোরিয়ার জাতীয় দিবস উপলক্ষে প্রতিনিধিদলটি পিয়ংইয়ং সফরে গেছে। ২০১৯ সালের শেষ দিকে কোভিড-১৯ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর এই প্রথম কোনো চীনা প্রতিনিধিদল পিয়ংইয়ং সফরে গেল।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা- কেসিএনএ জানিয়েছে, “শুক্রবারের আলোচনায় দুই দেশের সরকার তাদের নিজস্ব উদ্যোগে জটিল আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবেলা করতে এবং বন্ধুত্ব ও সহানুভূতিপূর্ণ সহযোগিতাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে যার যার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।”

এর একদিন আগে চীনা ও রুশ কর্মকর্তারা পিয়ংইয়ংয়ে কিমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে একটি সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু উত্তর কোরিয়া সফরে রাশিয়ার প্রতিনিধিলের নেতৃত্ব দেন।

কিম জং-উন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে তার দেশের সমরাস্ত্র ভাণ্ডার পরিদর্শন করেন। এ সময় রুশ প্রতিরক্ষামন্ত্রীকে আন্তঃমহাদেশীয় হুয়াসং ক্ষেপণাস্ত্র দেখতে নিয়ে যান উত্তর কোরিয়ার নেতা। গত এপ্রিলে ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page