November 27, 2026, 5:51 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

চীনে রেলওয়ে নির্মাণস্থল ধসে ১৩ জন নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ চীনের শহর শেনজেনে একটি প্রধান রেলপথের নির্মাণস্থলে একটি গুহা ধসে ১৩ জন নিখোঁজ হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার এএফপি এ খবর জানায়।

বাওআন জেলা জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার রাত ১১টার দিকে (১৫০০ জিএমটি) শেনজেন-জিয়াংমেন রেলওয়ে নির্মাণস্থলে একটি অংশের নিচের মাটি “হঠাৎ ভেঙে পড়ে”।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে নিখোঁজদের জন্য অনুসন্ধান চলছিল এবং ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, কর্তৃপক্ষ আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।

শহরের কর্মকর্তাদেরদের মতে, উদ্ধার প্রচেষ্টার জন্য বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলের কাছাকাছি প্রধান এক্সপ্রেসওয়েগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

২০২২ সালে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনজেন থেকে জিয়াংমেনের সাথে সংযোগকারী রেলপথের নির্মাণকাজ শুরু হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page