August 17, 2026, 11:12 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চীন-রাশিয়া সম্পর্ক শান্তির জন্যে সহায়ক : চীনের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিন পিং মস্কো ও বেইজিংয়ের সম্পর্কের প্রশংসা করে বলেছেন, এই সম্পর্ক ‘শান্তির জন্যে সহায়ক’।

বেইজিং সফররত রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে বৈঠকে শি এই কথা বলেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গ্রেট হলে উভয় নেতার বৈঠকে শি পুতিনকে বলেছেন, চীন রাশিয়া সম্পর্ক কেবল দু’দেশের মৌলিক স্বার্থে নয় বরং এই সম্পর্ক শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।
তিনি আরো বলেছেন, বিশ্বে ন্যায্যতা ও ন্যায়বিচার সমুন্নত রাখতে রাশিয়ার সাথে কাজ করতে চীন প্রস্তুত।
শি বলেন, আজকের চীন-রাশিয়ার এই সম্পর্ক অনেক কষ্টার্জিত। উভয় পক্ষকে এই সম্পর্ককে লালন করতে হবে।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের চীনে দুই দিনের রাষ্ট্রীয় সফর শুরু হয়েছে। তিনি বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে এসে পৌঁছেছেন।
মার্চের নির্বাচনে পুনরায় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর। গত ছয় মাসে চীনে এটি তার দ্বিতীয় সফর।
সফরকালে পুতিন ইউক্রেনে তার যুদ্ধ প্রচেষ্টা এবং দেশের বিচ্ছিন্ন অর্থনীতির জন্য ব্যাপক সহায়তা পাওয়ার চেষ্টা করবেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
এছাড়া উভয়ে দুই দেশের সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদ্যাপন করবেন।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বৃহস্পতিবার দিনের শেষভাগে পুতিনের সঙ্গে দেখা করবেন।
অঅগামীকাল শুক্রবার চীনের ঐতিহাসিক শহর হারবিনে দ’ুটি দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের। সেই সঙ্গে সেখানে একটি বরফ উৎসবেও যোগ দেয়ার কথা রয়েছে তার।
এদিকে বেইজিং সফরের প্রাক্কালে চীনের সংবাদ মাধ্যম সিনহুয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন ইউক্রেন সংকট মোকাবেলায় বেইজিংয়ের প্রকৃত ইচ্ছার প্রশংসা করেন।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছেন শি জিন পিং। এই পরিস্থিতিতে চীন-রাশিয়ার দুই নেতার বৈঠকের দিকে তীক্ষè নজর রাখছে পশ্চিমা বিশ্ব।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন গত মাসে বেইজিংয়ে শি’র সাথে সাক্ষাত করেন। তিনি ইউক্রেনের রাশিয়ার বর্বর আগ্রাসনে চীনের সমর্থনের বিষয়ে সতর্ক করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page