March 31, 2026, 6:55 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেলের ধাক্কায় রহিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে বুধবার রাতে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে আহত হন রহিমা খাতুন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।

নিহত রহিমা খাতুন চুয়াডাঙ্গা জেলার দর্শনার রামনগর গ্রামের তালতলা পাড়ার মৃত জয়নাল মন্ডলের স্ত্রী।

ওই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক নাটোর জেলার লালপুর মহরগয়া কয়লারচর এলাকার জাবেদ আলীর ছেলে হৃদয় (৪০) ও তার শ্যালক দর্শনার আকন্দবাড়িয়া রায়পাড়ার মৃত আফসার আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৮)। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত ৮টার দিকে বাড়ির সামনে রাস্তা পার হয়ে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন রহিমা খাতুন। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে পাকা রাস্তায় ছিটকে পড়ে আহত হন রহিমা খাতুন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই ঘটনায় মোটরসাইকেল চালক হৃদয় ও তার শ্যালক জাহিদুল ইসলাম আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, রহিমা খাতুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। আজ সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page