October 3, 2026, 5:36 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ১২৪টি রাষ্ট্রর ভোট

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  ফিলিস্তিন ভূখণ্ডে ১২ মাসের মধ্যে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব বন্ধ এবং এতে অ-সম্মতির জন্য নিষেধাজ্ঞা আরোপের দাবি সম্বলিত একটি প্রস্তাবে বুধবার জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ভোট দিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবটিতে পক্ষে ১২৪টি এবং বিপেক্ষ ১৪টি ভোট পড়ে। ৪৩টি দেশ ভোট দানে বিরত থাকে। ফিলিস্তিনি প্রতিনিধি দল প্রস্তাব গৃহিত হওয়াকে ‘ঐতিহাসিক’ বলে ঘোষণা করেছে।
এদিকে গাজা যুদ্ধের এক বছর পূর্তি হওয়ার প্রাক্কালে প্রস্তাবটি গৃহিত হয়েছে।
প্রস্তাবটি প্রথম উপস্থাপন করে ফিলস্তিনি প্রতিনিধিদল। এতে অবিলম্বে দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরাইলের অবৈধ উপস্থিতি বন্ধের দাবি জানানো হয়। প্রতিনিধি দল এ জন্যে ১২ মাসের বেশি সময় বেঁধে না দেয়ার আহ্বান জানায়। যদিও আগের একটি খসড়ায় ছয় মাস সময় দেয়া হয়েছিল।
তবে, ইসরাইল প্রস্তাবটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমার্স্টেইন এক্স-এ বলেছেন, এটি বাস্তবতা বিবর্জিত একটি বিকৃত সিদ্ধান্ত যা সন্ত্রাসবাদকে উস্কে দেবে এবং শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে।
কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাব গ্রহণকে স্বাগত জানিয়ে একে ফিলিস্তিনি জনগণের সংগ্রামের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতির প্রতিফলন বলে মন্তব্য করেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page