November 28, 2026, 2:27 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

জাপানে বন্যার আশঙ্কায় ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলের লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডস্কে : জাপানি কর্তৃপক্ষ ভারী বর্ষণের ফলে নদীর পানি বেড়ে বন্যার
আশঙ্কা তৈরি হওয়ায় শনিবার ইশিকাওয়া এলাকার ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চল থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ৷
একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছে, এই অঞ্চলের তিনটি নদীর পানি আশেপাশের জনপদে উপচে পড়েছে, কর্তৃপক্ষ ভবন এবং অবকাঠামোর ক্ষতির মূল্যায়ন করছে।
জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, তারা ইশিকাওয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ জারি করেছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াজিমা এবং সুজু শহরের প্রায় ৩০,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সরকারী গণমাধ্যম এনএইচকে ওয়াজিমা শহরের পুরো রাস্তাটি পানির নিচে ডুবে থাকার ফুটেজ সম্প্রচার করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে জাপানের কিছু অংশে অতি মাত্রার ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে, বন্যা এবং ভূমিধসের কারণে কখনও কখনও হতাহতের ঘটনা ঘটে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page