August 17, 2026, 10:10 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জিম্মিদের মুক্তি দিলে গাজায় যুদ্ধবিরতি সম্ভব : বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনী সংগঠন হামাস জিম্মিদের মুক্তি দিলে যত তাড়াতাড়ি সম্ভব আগামীকালই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা যাবে।

সিয়াটলের বাইরে শনিবার তহবিল সংগ্রহকালে বাইডেন বলেছেন, হামাস জিম্মিদের মুক্তি দিলে কালই গাজায় যুদ্ধবিরতি সম্ভব হবে।
প্রায় শখানেক লোকের উপস্থিতিতে বাইডেন বলেন, ইসরাইল বলেছে এটি এখন হামাসের হাতে। তারা যদি এটি করতে চায় তবে আগামীকালই যুদ্ধবিরতি সম্ভব হবে।
এর আগে বুধবার বাইডেন ইসরাইল গাজার দক্ষিণাঞ্চলীয় জনাকীর্ণ শহর রাফায় অভিযান চালালে যুক্তরাষ্ট্র দেশটিতে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে বলে হুঁশিয়ার করেছিলেন।
একইসঙ্গে ইসরাইল আমেরিকান বোমা ব্যবহার করে গাজায় বেসামরিক লোকজনকে হত্যা করছে বলেও তিনি অনুতাপ করেছিলেন।
এদিকে ইসরাইল ও হামাস কয়েকদফা আলোচনায় বসার পরও এখনও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারেনি।
উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনও হামাসের কাছে ১২৮ জন জিম্মি হিসেবে আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৪ হাজার ৯৭১ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page