April 6, 2026, 5:10 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে বাগান থেকে একই রশিতে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব রায়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন মা রুবী বেগম (৫৫) ও ছেলে আসাদ মাঝি (৩৫) । তাদের মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়।

মৃত রুবী বেগমের দেবর শান্ত মির্জা বলেন, সকালবেলা কলাবাগানে পানি দিতে গিয়ে বাগানের ভিতর থাকা একটি রেইন্ট্রি গাছের সঙ্গে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় তাদের দেখতে পেয়ে স্থানীয়দের ডাক দেই। পরবর্তীতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত রুবি বেগম ওই এলাকার হানিফ মাঝির ২য় স্ত্রী ও নিহত আসাদ মাঝি তার ছেলে। প্রতিবেশীদের সূত্রে জানা গেছে এ ঘটনার আগের দিন থেকে রুবী বেগমের অপর দুই ছেলে আহাদ মাঝী ও সোহাগ মাঝী নিখোঁজ রয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মা ও ছেলে দুজনেই আত্মহত্যা করেছেন। কিন্তু মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আব্দুস সালাম। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মা-ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page