April 6, 2026, 10:07 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জের পুকুরিয়ার মাঠ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ফাহিমুল ইসলাম :  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের বড় খাল মাঠ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকালে স্থানীয়রা মাঠের রাস্তার ওপর মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি মোফাজ্জেল হক জানান, প্রায় ৫০ বছর বয়সী ওই নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে পুকুরিয়া-মোল্লাকোয়া সড়ক দিয়ে যাওয়ার সময় মাঠের পাশে রাস্তার ওপর এক নারীর লাশ দেখতে পান তারা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

ওসি বলেন, “মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, দ্রুত ওই নারীর পরিচয় উদ্ঘাটন করে ঘটনার রহস্য উন্মোচন করবে পুলিশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page