May 29, 2026, 10:16 pm
শিরোনামঃ
অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে : আইনমন্ত্রী বর্তমান সরকারের প্রথম বাজেট হবে জনবান্ধব : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ঝিনাইদহে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার জাতিসংঘে ব্ল্যাকলিস্টে হলো ইসরায়েল ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিলো জাপান বিশ্বজুড়ে ইসরায়েলের বৈধতা সংকট থাকলেও ভারতে নেই : নেতানিয়াহু বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র দ্বারা সুগম হবে অর্থনৈতিক মুক্তির পথ : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের বাঁশবাড়ীয়া ইউপির চেয়ারম্যান জিন্টুর বিরুদ্ধে অনাস্থা ভোটগ্রহণ সম্পন্ন

চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর বিরুদ্ধে অনাস্থা ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

আজ ১২ জুলাই বুধবার বিকালে উপজেলা পরিষদে বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর বিরুদ্ধে ১২ জন ইউপি সদস্য অনাস্থা ভোটে অংশ গ্রহন করেন।

১২জন ইউপি সদস্যের মধ্যে ৯ জন ইউপি সদস্য চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর বিরুদ্ধে অনাস্থা ভোট দেন। বাকি ৩জন ইউপি সদস্যরা চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর পক্ষে ভোট প্রদান করেন।

মহেশপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বাহাউল ইসলাম এ ভোটগ্রহন করেন।

বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহাজান আলী, নাসির উদ্দীন জানান, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদেরকে বাদ দিয়ে তিনি তার খেয়াল খুশি তম কাজ করে আসছিলেন। এমনকি আমাদের নামে প্রকল্প দিয়ে চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু জাল সই দিয়ে টাকা উত্তোলন করে নিয়েছেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বাহাউল ইসলাম জানান, অনাস্থা ভোটগ্রহণ করা হয়েছে। ভোটে চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর বিরুদ্ধে ৯টি ও পক্ষে ৩ ভোট পরেছে। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে ভোটের ফলাফল ও তার বিরুদ্ধে অনিত অভিযোগের তদন্ত রিপোট পাঠিয়ে দিয়েছি।

আজকের বাংলা তারিখ



Our Like Page