November 13, 2026, 4:58 pm
শিরোনামঃ
ভোটকেন্দ্রে হামলার মামলায় যশোরের আওয়ামী লীগ নেত্রী মহুয়া কারাগারে যশোরে আদালত প্রাঙ্গণ এলাকায় ককটেল বিস্ফোরন ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা চিকিৎসায় সরকারের বিনিয়োগের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ : রাষ্ট্রপতি সন্ত্রাস চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা সফল হবে না : আইনমন্ত্রী অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ থাকবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই : চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা কুমিল্লার তিতাসে এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৭৪ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ভোটকেন্দ্রে হামলার মামলায় যশোরের আওয়ামী লীগ নেত্রী মহুয়া কারাগারে

ইয়ানূর রহমান : যশোরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হামলা, বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মহিলা আওয়ামী লীগের নেত্রী নাসিমা সুলতানা মহুয়া (৩৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের ঘোপ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক মহুয়া যশোর শহরের পালবাড়ী গাজীরহাট রোড এলাকার কর্নেল সোহরাব আলীর মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে আটক করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ওই দিন আওয়ামী লীগ-সমর্থিত একদল সশস্ত্র ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, বোমা ও জিআই পাইপ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের হত্যার চেষ্টা চালায় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে লাঠিসোঁটা ও জিআই পাইপ দিয়ে মারধর এবং ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকজনকে আহত করা হয়।

পুলিশের দাবি, মামলাটির প্রাথমিক তদন্তে নাসিমা সুলতানা মহুয়ার সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই নভেম্বর, ২০২৬
  • ২৯শে কার্তিক, ১৪৩৩
  • ২রা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page