November 13, 2026, 4:58 pm
শিরোনামঃ
ভোটকেন্দ্রে হামলার মামলায় যশোরের আওয়ামী লীগ নেত্রী মহুয়া কারাগারে যশোরে আদালত প্রাঙ্গণ এলাকায় ককটেল বিস্ফোরন ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা চিকিৎসায় সরকারের বিনিয়োগের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ : রাষ্ট্রপতি সন্ত্রাস চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা সফল হবে না : আইনমন্ত্রী অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ থাকবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই : চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা কুমিল্লার তিতাসে এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৭৪ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

যশোরে আদালত প্রাঙ্গণ এলাকায় ককটেল বিস্ফোরন

ইয়ানূর রহমান : যশোর শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ও সহকারী জজ আদালতের গেটসংলগ্ন দেয়ালের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার রাত ৮টার দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে পৃথক দুটি স্থানে অজ্ঞাত দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটালেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে শহরের মুজিব সড়কের প্রেসক্লাব যশোরের সামনে সহকারী জজ আদালতের গেট সংলগ্ন দেয়ালের পাশে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

প্যারিস রোড সংলগ্ন আদালতের সীমানা প্রাচীরের অপর পাশ থেকে অজ্ঞাত ব্যক্তিরা একটি ককটেল আদালত প্রাঙ্গণে ছুড়ে মারে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় বলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) সাইফুল ইসলাম, যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

এদিকে, আদালতের মতো গুরুত্বপূর্ণ দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাত ৯টার পর জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। এ সময় নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদ জানান।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই নভেম্বর, ২০২৬
  • ২৯শে কার্তিক, ১৪৩৩
  • ২রা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page