April 5, 2026, 11:17 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চাঁদার টাকা না দেওয়ায় এক কলেজছাত্রীসহ তার মা-বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শ্রীপুর গ্রামের শামছুজ্জামান ভুট্টো (৫০), তার স্ত্রী আরজিনা খাতুন (৪৫) এবং কলেজপড়ুয়া মেয়ে জাহানারা খাতুন (১৭)।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রথমে শামছুজ্জামান ভুট্টোর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে পরে ৫০ হাজার টাকা দাবি করা হয়। দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় একই এলাকার আব্দুল্লা, আব্দুল জব্বার ও হান্নান ওরফে বাবলু তাদের বাড়িতে গিয়ে হামলা চালায়।

শামছুজ্জামান ভুট্টো জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার বিকালে হান্নান তার কাছে ১ লাখ টাকা দাবি করে। পরে তা কমিয়ে ৫০ হাজার টাকা চাওয়া হয়। কিন্তু টাকা না দেওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনজন মিলে তাকে, তার কলেজপড়ুয়া মেয়ে ও স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, “আমি এলাকায় গিয়ে উভয় পক্ষকে বসে বিষয়টি সমাধানের কথা বলেছি। দু’এক দিনের মধ্যে মীমাংসা করার চেষ্টা করবো।”

ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অভিযুক্ত হান্নান ওরফে বাবলুও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তিনি জানান।

ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page