October 10, 2026, 1:19 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : “সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লো-গান নিয়ে ঝিনাইদহের মহেশপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

৪ নভেম্বর শনিবার সকালে জাতীয় সমবায় দিবস উপলক্ষে মহেশপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মীর সুলতানুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, উপজেলা সমবায় অফিসার রাশেদুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রবিউল ইসলাম, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি লক্ষন কুমার হালদার ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।

এমপি চঞ্চল তার বত্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকে  সমবায়কে গুরুত্ব দিয়ে আসছেন। বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে কাজ করছেন।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সংগঠন ও শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page