April 1, 2026, 11:32 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে জেলা পর্যায়ে শিশু প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে জেলা পর্যায়ে শিশু প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপি শিশু একাডেমীতে শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতা ও সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে  ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে বিভিন্ন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন

ঝিনাইদহ জেলা তথ্য অফিসার মোঃ আবুবকর সিদ্দীক ও ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবীর। ঝিনাইদহ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় জেলার ছয়টি উপজেলা পর্যায়ে বিজয়ী প্রায় দুইশত পঞ্চাশ জন প্রতিযোগী ৭৯ টি ইভেন্টে অংশ গ্রহন করে। এই প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে যারা প্রথম স্থান অধিকার করেছে তারা খুলনাতে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহন করার সুযোগ পাবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page