April 6, 2026, 2:22 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ সদরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ১৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহ সদরের হাটগোপালপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গোয়ালপাড়া বাজারে আরেক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

হাটগোপালপুরে নিহত কায়ুম ফকির (১৭) বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতী গ্রামের শহর আলী ফকিরের ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার রউফ মোল্লা জানান, সকাল সাড়ে ৬টার দিকে একটি ট্রাক মাগুরা থেকে ঝিনাইদহের দিকে আসছিল। হাটগোপালপুরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হেলপার কায়ুম ফকির মারা যায়।

অন্যদিকে সকাল ১০টার দিকে ঝিনাইদহ থেকে একটি বাস মাগুরার দিকে যাচ্ছিল। গোয়ালপাড়া বাজারে পৌঁছালে বাসের চাকা ফেটে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসযাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গোয়ালপাড়া বাজারে দুর্ঘটনায় পর প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page