March 9, 2026, 10:05 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

টুইটারে ভারতের বেশিরভাগ কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টুইটারের নতুন মালিক ইলন মাস্ক ভারতে টুইটারের প্রায় পুরো টিমই ছাঁটাই করেছেন ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস ও দ্য মিন্টের খবরে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, ভারতে টুইটারের ২৩০ জনের মতো কর্মী থেকে প্রায় ১৮০ জনকেই চাকরিচ্যুত করা হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, চাকরিচ্যুতদের মধ্যে কন্টেন্ট, পার্টনারশিপ, কন্টেন্ট কিউরেশন, সেলস, সোশ্যাল মার্কেটিংসহ প্রায় সব টিমেরই কর্মী রয়েছেন।

গত শুক্রবার ছাঁটাই হওয়া এক কর্মী ইকোনমিক টাইমসকে বলেছেন, সকালে ঘুম থেকে উঠে অনেকেই দেখেন, অ্যাক্সেস নেই।

দ্য মিন্টের খবর অনুসারে, গত ৪ নভেম্বর ভারতীয় সময় ভোর ৪টার দিকে (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা) বিশ্বব্যাপী টুইটারকর্মীরা ছাঁটাই সংক্রান্ত ইমেইল পেতে শুরু করেন। যেসব কর্মী চাকরিচ্যুত হয়েছেন তাদের অফিসিয়াল ইমেইল ও মেসেজিং ব্যবস্থা স্ল্যাক সংযোগ থেকে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতে টুইটারের কিউরেশন টিমের সব সদস্যকেই ছাঁটাই করা হয়েছে। খড়গের নিচে পড়া অন্যদের মধ্যে রয়েছে কমিউনিকেশনস, গ্লোবাল কন্টেন্ট পার্টনারশিপ, সেলস অ্যান্ড অ্যাড রেভিনিউ, ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাক্ট। এসব টিমের প্রায় সব অথবা অন্তত ৫০ শতাংশ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

ইকোনমিক টাইমস জানিয়েছে, কেবল অতিগুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনাকারী এবং সরকারি সংযোগ সংক্রান্ত টিমের কিছু কর্মী ছাঁটাই হওয়া থেকে বেঁচে গেছেন।

তবে এক কর্মী বলেছেন, টিকে যাওয়া কর্মীদের ‘আপাতত’ কাজের জন্য রাখা হয়েছে। তাদের ভূমিকার বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেবে টুইটার।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট স্ট্যাটিস্টার তথ্যমতে, ২০২১ সালের ডিসেম্বরে বিশ্বজুড়ে টুইটারের কর্মী সংখ্যা ছিল প্রায় সাড়ে সাত হাজার। তার আগের বছর ছিল সাড়ে পাঁচ হাজারের মতো। অর্থাৎ, এক বছরে প্রায় দুই হাজার নতুন কর্মী নিয়োগ দিয়েছিল তৎকালীন টুইটার কর্তৃপক্ষ।

ব্লুমবার্গ-রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, টুইটারের নতুন মালিক ধনকুবের ইলন মাস্ক প্ল্যাটফর্মটির অর্ধেক কর্মী কমিয়ে ফেলতে চান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page