September 28, 2026, 3:36 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ঢাকায় এলেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর ঢাকায় এসেছেন। সোমবার (২৪ জুলাই) ঢাকায় পৌঁছালে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম তাকে শুভেচ্ছা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ঢাকায় অবস্থানকালে গিলমোর রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। এ ছাড়া, সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন এবং মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা করবেন।

মানবাধিকারের জন্য বিশেষ প্রতিনিধির কাজ হলো ইইউর মানবাধিকার নীতির কার্যকারিতা এবং দৃশ্যমানতা বৃদ্ধি করা। বিশেষ প্রতিনিধি ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন।

ইমন গিলমোর ২০১১ সাল থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। গুড ফ্রাইডে চুক্তি বাস্তবায়নের দায়িত্ব ছিল তার সরকারের, এর মধ্যে মূল মানবাধিকার বিধানগুলোও ছিল।২০১৫ সালে অক্টোবর থেকে তিনি কলম্বিয়ার শান্তি প্রক্রিয়ার জন্য উচ্চ প্রতিনিধির বিশেষ দূতও।

আজকের বাংলা তারিখ



Our Like Page