April 5, 2026, 10:11 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঢাকার আশুলিয়ায় পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনতাই ; ১১ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার আশুলিয়ায় চোলাইমদসহ আসামি গ্রেফতারের সময় গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলা করে মিকো চাকমা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামিসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর ডিবি পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন বিপ্লব।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচটের বুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদক ও পুলিশের ওপর হামলায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন– ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল শওকত, হাফিজ ও এসআই শাহাদাত। এ ছাড়া পুলিশকে সহায়তা করতে এগিয়ে আসা জনতার মধ্যেও দুই জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহত বাকি দুই জনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার মিকো চাকমা (৩০), খাগড়াছড়ি সদরের জিরোমাইল গ্রামের আথোয়াই মগের মেয়ে মিক্রা মগ (২৫), একই জেলার দীঘিনালা থানার তেভাংছড়া গ্রামের সুশীল জীবন চাকমার ছেলে কল্লোল চাকমা (৩৪), পানছড়ি থানার কাংচাইরি গ্রামের রাফরু মারমার ছেলে সুইলা মারমা (৩০); রাঙামাটি জেলার লংগদু থানার লম্ব গ্রামের বিন্দু কুমার চাকমার ছেলে রিপন চাকমা (৩৬), বাঘাইছড়ি থানার পশ্চিম ল্যালাঘোনা গ্রামের সমীরণ চাকমার ছেলে পুলক চাকমা (২৩); খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি থানার নুনছড়ি কংচাই কারবারিপাড়া গ্রামের ক্যাজাইমা মারমার ছেলে ম্যাসামাই মারমা (৪০), মাটিরাঙ্গা থানার বড়জালাপাড়া গ্রামের মৃত ধনেশ্বর চাকমার ছেলে কমল চাকমা (৩০), গুইমারা থানার সাইংগুলিপাড়া গ্রামের আথুইবাংয়ের ছেলে মংনুচিং মারমা (৩২) এবং পাইজা মারমা (৩৫); হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কালেঙ্গা গ্রামের সমাচরণ দেববর্মার ছেলে সুফেন দেববর্মা (২১)। তারা সবাই আশুলিয়ার উত্তর গাজীরচটের বুড়িরবাজার এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।

এ ছাড়া পলাতক রয়েছেন– খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের কুঞ্জ চাকমার ছেলে আশুতোষ চাকমা (৩১), রাঙামাটি জেলার গেনু চাকমা (৩৪), দীপন চাকমা (৩২) ও জাহিদ (৪৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিকো চাকমা ও মিক্রা মগের হেফাজতে থাকা ৫২০ লিটার চোলাই মদ উদ্ধার করে তাদের আটক করা হয়। এ সময় তারা চিৎকার করলে অন্য আসমিরা এসে ডিবি পুলিশের ওপর হামলা চালায়। একই সঙ্গে মিকো চাকমাকে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় মাদক ব্যবসায়ীরা। পরে হামলাকারি আসামিদের মধ্যে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে পলাতক রয়েছেন আরও প্রায় চার জন।

পরিদর্শক রিয়াজ উদ্দিন বিপ্লব জানান, এ ব্যাপারে আশুলিয়া থানায় দুটি পৃথক মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page