April 25, 2026, 12:12 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকার মন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাইওয়ানের চারপাশে সোমবার থেকে এই সামরিক মহড়া শুরু করেছে চীনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ।

বিভিন্ন দিক থেকে তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে মহড়া চালাচ্ছে বলে চীনের সেনার ইস্টার্ন কম্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

চীনের দাবি তাইওয়ান বিচ্ছিন্নতাবাদী কাজ করায় তাদের সতর্ক করে করতেই এই মহড়া। তবে তাইওয়ানের দাবি এমন সামরিক মহড়ার মাধ্যমে চীন দ্বন্দ্বকে উস্কে দিচ্ছে।

চীনের সামরিক মহড়ার কারণে তাইওয়ানের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

তাইওয়ান হল চীনের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্বশাসিত গণতান্ত্রিক রাষ্ট্র। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে ভাষণ দেয়ার সময় বলেন চীন যদি তাইওয়ান নিয়ে নেয়ার চেষ্টা করে, তাহলে বাধা দেয়া হবে।

তার এমন বক্তব্যের পর থেকে চীন বেশ কড়া মনোভাব পোষণ করে।

চীনের দাবি তারা ‘সোর্ড ২০২৪বি’ নামের এই মহড়ার মাধ্যমে তাদের, নৌ ও বিমান বাহিনীর যৌথ অভিযান চালানোর সক্ষমতা যাচাই করছে।

তবে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেছে এই মহড়া অযৌক্তিক এবং উসকানিমূলক।

চীন এভাবে আঞ্চলিক শান্তি ও স্থায়িত্ব নষ্ট করছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

সামরিক মহড়ায় যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ অংশ নিচ্ছে। তাইওয়ান জানিয়েছে, তারা অন্তত ২৫টি যুদ্ধবিমান ও সাতটি যুদ্ধ জাহাজ ও চারটি অন্য ধরনের জাহাজ শনাক্ত করেছে।

তাইওয়ানের চারদিকে অন্তত নয়টি স্থানে এই মহড়া চলছে। তাইওয়ানের ওপরে হামলার একটি মহড়াও সেখানে করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page