October 16, 2026, 9:32 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

তুরস্কের আকাশে চালকবিহীন অত্যাধুনিক যুদ্ধ ড্রোন ‘রেড অ্যাপল’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  তুরস্কের তৈরি চালকবিহীন অত্যাধুনিক যুদ্ধ ড্রোন ‘রেড অ্যাপল’ প্রথমবারের মতো আকাশে উড়লো। তুর্কি ভাষায় এর নাম ‘কিজএলমা। ড্রোনটির উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়কারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলচুক বায়রাক্তার বুধবার এ তথ্য জানিয়েছেন।

তিনি টুইটারে লিখেছেন, ‘আমরা এটিকে আর মাটিতে রাখতে পারিনি। এটি উড়েছে! সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’

‘রেড অ্যাপল’ নামে সর্বাধুনিক এ ড্রোনের নামকরণ করেছে তুরস্কের ন্যাশনাল আনম্যানড কমব্যাট এরিয়াল ভিহাইকেল সিস্টেম (এমআইইউএস)। তারা জানিয়েছে, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম দ্রুতগতির এ ড্রোনটি তুরস্কের নিজস্ব নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট।

মানবহীন ড্রোনটি বিমানবাহী ছোট রণতরীতে সহজেই উড্ডয়ন এবং অবতরণ করতে পারবে। তুরস্কের নির্মাণাধীন যুদ্ধজাহাজ টিসিজি আনাদোলুতেও এটি সহজে উঠা-নামা করতে পারবে।

ড্রোনটি তৈরি করা হয়েছে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনার উদ্দেশ্যে। এরমধ্যে রয়েছে- কৌশলগত হামলা, এয়ার সাপোর্ট, ক্ষেপণাস্ত্র হামলা, শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করা। এটি ৮০০ কিলোমিটার গতিতে ভুমি থেকে ৩৫,০০০ ফুট উচ্চতায় আকাশে টানা পাঁচ ঘণ্টা ধরে উড়তে সক্ষম।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page