March 8, 2026, 10:03 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

তুরস্কের প্রথম ইলেকট্রিক গাড়ির কারখানা উদ্বোধন করলেন প্রেসিডেন্ট এরদোয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান জাতীয় গাড়ি কারখানার উদ্বোধন করেছেন। শনিবার (২৯ অক্টোবর) দেশটির প্রজাতন্ত্র দিবসের ৯৯তম বার্ষিকী উদযাপনকে স্মরণীয় করে রাখতে ‘টগ’ নামের নতুন এই ব্র্যান্ডের উদ্বোধন করেন তিনি।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আমরা আমাদের ৬০ বছর বয়সী স্বপ্নের পূর্ণতা প্রত্যক্ষ করছি। টগ হলো সেই প্রকল্প, যা আমাদের দেশের শক্তিশালী ভবিষ্যৎ গঠন করবে। ‘টগ’ তুরস্কের প্রথম অভ্যন্তরীণভাবে উৎপাদিত বৈদ্যুতিক সি-এসইউভি গাড়ি। ব্র্যান্ডটি কিছুদিনের মধ্যে বিশ্বে সুনাম অর্জন করবে।

তিনি বলেন, এ গাড়ি দেখেই ইউরোপীয়রা বলবে, ওই যে তুর্কিরা আসছে। অর্থ্যাৎ গাড়িটি তুরস্কের প্রতীক হয়ে উঠতে যাচ্ছে। আগামী বছরের প্রথম প্রান্তিকে এ গাড়ি বাজারে আসবে। এটি পূর্ণ উৎপাদন ক্ষমতায় বছরে এক লাখ ৭৫ হাজার গাড়ি তৈরি করতে পারবে। এ কারখানায় চার হাজার ৩০০ জনের প্রত্যক্ষ এবং ২০ হাজার জনের পরোক্ষ কর্মসংস্থান হবে।

গাড়িটির চার্জিংয়ের জন্য দেশের ৮১টি প্রদেশে দেড় হাজারের বেশি চার্জিং ইউনিট স্থাপন করা হবে। এজন্য ৫৪টি কোম্পানিকে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন অপারেটিং লাইসেন্স দেওয়া হয়েছে। তুরস্কের নাগরিকরা ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টগ গাড়ির প্রি-অর্ডার করতে পারবেন।

এরদোগান বলেন, জনগণ যেন সহজেই এ গাড়ি কিনতে পারে সেজন্য তাদের সুযোগ করে দিন। যেহেতু আমরা এই গাড়িটিকে তুরস্কের গাড়ি বলি, তাই আসুন একসাথে যা প্রয়োজন তা করি।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী বছরের এ সময়ে টগের এ ইলেকট্রিক গাড়িটি একটি মর্যাদাপূর্ণ তুর্কি ব্র্যান্ড হিসেবে বিশ্বের অনেক দেশের রাস্তায় নামবে। যখন টগ এই সমস্ত মডেল নিয়ে ইউরোপের রাস্তায় প্রবেশ করবে, তখন সেসব দেশের লোকজন বলবে ওই যে তুর্কিরা আসছে।

২০১৮ সালের জুনে পাঁচটি শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আনাদোলু গ্রুপ, বিএমসি, কোক গ্রুপ, তুর্কসেল ও জোরলু হোল্ডিং এবং তুর্কি ইউনিয়ন অব চেম্বারস এবং কমোডিটি এক্সচেঞ্জ টগ গাড়ি তৈরিতে হাত মেলায়। গাড়িটি ইতালির পিনিনফারিনা ডিজাইন কোম্পানি দ্বারা ডিজাইন করা হয়েছে।

কর্তৃপক্ষ ব্যাটারির জন্য উন্নত লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রযুক্তি কোম্পানি ফারাসিসকে বেছে নিয়েছে। দ্রুত চার্জিংসহ গাড়িটি ৩০ মিনিটের মধ্যে ৮০ শতাংশে চার্জে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর গতিসীমা থাকবে ঘণ্টায় ৩০০ থেকে ৫০০ কিলোমিটার।

শূন্য থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিতে গাড়িটিকে নিতে সময় লাগবে প্রায় ৭.৬ সেকেন্ড। গাড়িটি ৪জি এবং ৫জি-এর মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকবে। টগ ২০৩০ সাল পর্যন্ত পাঁচটি ভিন্ন মডেল- এসইউভি, সেডান, সি-হ্যাচব্যাক, ভি-এসইউভি, এবং বি-এমপিভি তৈরি করবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page