August 17, 2026, 9:43 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : থাইল্যান্ডে চলতি বছরের এ পর্যন্ত হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা পুরো ২০২৩ সালের মোট সংখ্যার চেয়ে বেশি। এ অঞ্চলে বিগত কয়েক সপ্তাহ ধরে তাপদাহ বয়ে যাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যতিক্রমী গরম আবহাওয়ার কারণে থাইল্যান্ডের জনজীবন চরম দুর্ভোগের মুখে পড়ে। এতে কর্তৃপক্ষকে প্রায় প্রতিদিনই তাপদাহের বিষয়ে সতর্কতা জারি করতে দেখা যায়।
শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত হিটস্ট্রোকে ৬১ জন প্রাণ হারিয়েছে। ২০২৩ সালে হিটস্ট্রোকে মোট ৩৭ প্রাণ হারায়।
মন্ত্রণালয় জানায়, থাইল্যান্ডের কৃষি প্রধান উত্তরপূর্বাঞ্চলে হিটস্ট্রোকে সবচেয়ে বেশি লোক প্রাণ হারিয়েছে।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র তাপপ্রবাহসহ আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে।
এপ্রিল মাসে, থাইল্যান্ডে সর্বোচ্চ ৪৪.২ ডিগ্রি সেলসিয়াস (১১১.৬ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে গত বছর দেশটিতে সর্বোচ্চ ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল যা দেশটির ইতিহাসের সর্বোচ্চ জাতীয় রেকর্ড।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page