October 5, 2026, 12:25 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ সুদানে ৭০ লাখের বেশি মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার মুখে : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছে, অর্থনৈতিকভাবে দুর্বল দক্ষিণ সুদানের ৭০ লাখেরও বেশি মানুষ আগামী কয়েকমাসের মধ্যে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়তে যাচ্ছে। এদের মধ্যে কয়েক হাজার মানুষ দুর্ভিক্ষের একেবারে বিপর্যয়কর পর্যায়ে রয়েছে।

জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান (ওসিএইচএ) বিষয়ক দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ সুদানের প্রায় ৭১ লাখ মানুষ ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে চরম মাত্রার খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হবে বলে ধারণা করা হচ্ছে।
এতে আরো বলা হয়, এদের মধ্যে ৭৯ হাজার মানুষ খাদ্য নিরাপত্তার বিপর্যয়কর পর্যায়ের (আইপিসি ফেজ-৫) ঝুঁকিতে রয়েছে। এদের অধিকাংশকে জলবায়ু পরিবর্তনের এবং দেশটির অর্থনৈতিক সংকট ও সংঘাতের কারণে এমন দুরাবস্থার মধ্যে পড়তে হচ্ছে।
২০১১ সালে স্বাধীনতা পাওয়ার প্রায় ১৩ বছর পর বিশ্বের সবচেয়ে কম বয়সী এ দেশ চরম অস্থিরতা ও সহিংসতার মুখে পড়েছে।
দক্ষিণ সুদানের মোট ৯০ লাখ মানুষের মানবিক সাহায্য প্রয়োজন।
ওসিএইচএ জানায়, ২০২৩ সালের এপ্রিলে লড়াই শুরু হওয়ার পর থেকে উত্তর সুদান থেকে কমপক্ষে ৬৭০,০০০ মানুষ দক্ষিণ সুদানে পালিয়ে গেছে। এদের মধ্যে প্রায় ৮০ শতাংশ দক্ষিণ সুদানী যারা আগে সুদানে আশ্রয় নিয়েছিল।
চলতি বছর সুদানের জন্য জাতিসংঘের ১.৮ বিলিয়ন ডলারের মানবিক সাহায্য পরিকল্পনার এ পর্যন্ত মাত্র ১১ শতাংশ অর্থায়ন করা হয়েছে।



Our Like Page