November 28, 2026, 7:19 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

দুইটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া দু’টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে তাদের একটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। দক্ষিণ কোরিয়ায় বড় ধরনের যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে পিয়ংইয়ং এমন মহড়ার ‘মারাত্মক পরিণতি’ সম্পর্কে সতর্ক করার একদিন পর তারা এই পরীক্ষা চালালো। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, সামরিক বাহিনী দুটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে। প্রথম ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিটে উৎক্ষেপণ করা হয়। এর প্রায় ১০ মিনিট পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।
সামরিক বাহিনী জানায়,‘ভোর ৫টা ৫ মিনিটের দিকে পরীক্ষা চালানো স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬শ’ কিলোমিটার (৩৭২ মাইল) এবং দ্বিতীয়টি ১২০ কিলোমিটার পথ অতিক্রম করে।’
জেসিএসের মুখপাত্র লি সুং-জুন জানান, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে অস্বাভাবিকভাবে উড়তে দেখা গেছে।
জেসিএস এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার আরো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে প্রস্তুতি নিচ্ছে কি-না তা জানতে সিউলের সামরিক বাহিনী নজরদারি এবং সতর্কতা জোরদার করেছে।
রোববার পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার নিন্দা জানিয়ে এর ‘মারাত্মক পরিণতি’ সম্পর্কে সতর্কবার্তা দেওয়ার পর তারা এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page