October 27, 2026, 5:17 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় যাচ্ছেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ২০২৩ সালের সেপ্টেম্বরে কিম জং উনকে রাশিয়ায় স্বাগত জানান ভ্লাদিমির পুতিন /ছবি: সংগৃহীত

অবশেষে দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জুন) তিনি পিয়ংইয়ংয়ে পৌঁছাবেন। দুই দশকেরও বেশি সময় পর এটিই রাশিয়ার কোনো প্রেসিডেন্টের প্রথম উত্তর কোরিয়া সফর।

পুতিন যেকোনো সময় উত্তর কোরিয়া সফর করতে পারেন বলে আগেই জানিয়েছিল তার কার্যলয় ক্রেমলিন। অবশেষে ক্রেমলিনের পক্ষ থেকে সোমবার তার এই সফরের দিন তারিখ নিশ্চিত করা হয়। এই সফরে পুতিন দুই দিন উত্তর কোরিয়ায় অবস্থান করবেন। এই সফরের পরেই আরও দুইদিনের সফরে ভিয়েতনাম যাবেন রুশ প্রেসিডেন্ট।

সর্বশেষ ২০০০ সালে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরুর দিকে উত্তর কোরিয়ায় সফর করেছিলেন পুতিন। তখন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা ছিলেন কিম জং ইল; যিনি দেশটির বতর্মান সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট কিম জং উনের বাবা।

পুতিনের এই সফরে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা। সফরটি নিয়ে পশ্চিমারা বিশেষভাবে উদ্বিগ্ন ও এর দিকে সজাগ নজর রাখছে তারা।

উত্তর কোরিয়া সফরের জন্য কিম জং উনের আমন্ত্রণ পুতিন গ্রহণ করেছিলেন গত বছর সেপ্টেম্বরে। সে সময় কিম রাশিয়া সফর করেছিলেন। দুই নেতা রাশিয়ার প্রত্যন্ত পূর্ব সীমান্ত এলাকায় বৈঠক করেন। ওই বৈঠক ছিল দুই দেশের সম্পর্কের ভিত্তি স্থাপনের প্রক্রিয়া। আর এবার পুতিনের সফরের মাধ্যমে সেই বন্ধন আর দৃঢ় হতে যাচ্ছে বলেই দাবি বিশ্লেষকদের।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্যও পুতিনের এই সফর গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ, রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন উত্তর কোরিয়ায় ২০১৯ সালে করোনাভাইরাস মহামারির পর থেকে এ পর্যন্ত কোনো বিশ্বনেতা ভ্রমণ করেননি।

পুতিনের এবারের সফরে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে অর্থনীতি, সংস্কৃতি, কৃষি, পর্যটন ও সামাজিক নানা বিষয়ে পারস্পরিক বিনিময় বাড়ানোর বিষয়টিও প্রাধান্য পাবে।

রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, এ সফরে রাশিয়া–উত্তর কোরিয়ার মধ্যকার নিরাপত্তাবিষয়ক একটি অংশীদারত্ব চুক্তি সই হতে পারে। সফর শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন বলেছেন, এবারের সফরটি দুই দেশের সম্পর্ককে ‘উচ্চ স্তরে’ উন্নীত করবে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page