March 31, 2026, 6:21 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিন্ন করে দেশ উন্নয়ন দিকে এগিয়ে যাবে : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ছিন্ন করে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এ সময় ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সুখবিলাস নিজগ্রাম পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের এসব একথা বলেন মন্ত্রী । নামাজ শেষে তথ্যমন্ত্রী নিজ নির্বাচনী এলাকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি দেন তিনি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র ছিন্ন করে দেশ যেন উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যায় সেটিই আজকের দিনে প্রত্যাশা।

তিনি বলেন, আজকের এইদিনে আমাদের কামনা হচ্ছে আমাদের দেশ যেন দেশি-বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায়। একই সাথে আজকের দিনে প্রত্যাশা হচ্ছে আমাদের দেশ থেকে যেন সাংঘর্ষিক রাজনীতি চিরদিনের জন্য বিদায় নেই।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, যারা দেশে সাংঘর্ষিক রাজনীতি করে, যারা দেশের মানুষকে কষ্ট দেওয়ার, মানুষ পুড়িয়ে হত্যা করার এবং মানুষের সহায় সম্পত্তি ধ্বংস করার রাজনীতি করে, তাদের যেন শুভ বুদ্ধির উদয় হয় পবিত্র ঈদুল আজহার দিনে সেটিই প্রত্যাশা এবং কামনা করেন তথ্যমন্ত্রী।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page