October 16, 2026, 10:23 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

নতুন পরমাণু বোমারু বিমান উন্মোচন করল আমেরিকা; তবে রাশিয়ার এস-৫০০ এর আওতায় গেলে খবর আছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অত্যাধুনিক প্রযুক্তির নতুন স্টিলথ বোমারু বিমান বি-২১ উন্মোচন করেছে আমেরিকা। এ বিমানের নাম দেয়া হয়েছে ‘বি-২১ রাইডার’।

মার্কিন প্রশাসনের তথ্য মতে রাডার ফাঁকি দিতে সক্ষম এই বিমানগুলো পরমাণু অস্ত্র বহন করতে পারে। শুধু তাই নয়, পাইলট ছাড়াও সেগুলো আকাশে ওড়ানো যাবে বলে দাবি করছেন মার্কিন কর্মকর্তারা। তবে রাশিয়ার এস-৫০০ এর আওতায় গেলে ধ্বংস হয়ে যাবে।

যখন রাশিয়া ও চীনের সঙ্গে আমেরিকার সামরিক উত্তেজনা তুঙ্গে তখন নতুন প্রযুক্তির পরমাণু বোমারু বিমান উন্মোচন করল আমেরিকা। রাশিয়া ও চীন বর্তমানে চালকবিহীন বোমারু বিমান তৈরির কাজ করছে। চীনের জিয়ান এইচ-২০ ও রাশিয়ার টুপলভ পিএকে ডিএ স্টিলথ বোমারু বিমান ভবিষ্যতে বি-২১ রাইডারের সঙ্গে পাল্লা দেবে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার ক্যালিফোর্নিয়াভিত্তিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘নরথ্রোপ গ্রুম্যান’-এর কার্যালয়ে এক অনুষ্ঠানে সামনে আনা হয় বি-২১ রাইডার বিমানটি। আগামী বছর এ বিমানের প্রথম ফ্লাইটের উড্ডয়ন হবে বলে মনে করা হচ্ছে।

বি-২১ রাইডারের সক্ষমতা নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দাবি করেন, “এ বিমানের সক্ষমতার কাছে দূরপাল্লার অন্য কোনো বোমারু বিমান আসতে পারবে না। আর সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও এই বিমানকে শনাক্ত করতে হিমশিম খাবে।”

নরথ্রপ গ্রুম্যানের এক মুখপাত্র জানান, মার্কিন বিমানবাহিনী অন্তত ১০০টি বি-২১ রাইডার কেনার পরিকল্পনা করছে। প্রতিটি বিমানের দাম ধরা হয়েছে ৭০ কোটি ডলার।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page