October 24, 2026, 3:05 pm
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে গাঁজাসহ গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ হেফাজতে নারীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা নুরতাজ বেগম (৬০) নামের মাদক ব্রবসায়ী এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুরতাজ বেগম পৌর শহরের দক্ষিণকান্দা পাড়া এলাকার বাসিন্দা মৃত পিয়ার হোসেনের স্ত্রী।

ঘটনার পর গোয়েন্দা পুলিশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। তবে তার স্বজনরা এখনো হাসপাতালে যাননি।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের এসআই নাইমুল মোস্তাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নুরতাজ বেগমকে ১০ কেজি গাঁজাসহ নরসিংদীর ভেলানগর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে ডিবি পুলিশের কার্যালয়ে রাখা হয়। রাত ৩টার দিকে তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সকাল পৌনে ৮টার দিকে তার বুকব্যথা শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

এদিকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নুরতাজ বেগমের মৃত্যু হলেও দুপুর ১২টা পযর্ন্ত তার স্বজনদের হাসাপাতালে দেখা যায়নি।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মো. পলাশ মোল্লা বলেন, এবডমিন পেইন নিয়ে রাতে ওই রোগী ভর্তি হন। চিকিৎসা দেওয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তার বুকে ব্যথা শুরু হয়। আমরা চিকিৎসা দিই। এরইমধ্যে তার হার্টঅ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।

ডিবি পুলিশের এসআই নাইমুল মোস্তাক বলেন, নিহত নুরতাজ একজন মাদক ব্যবসায়ী। তাকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। রাতে অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে হার্টঅ্যাটাক হয়ে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৪শে অক্টোবর, ২০২৬
  • ৯ই কার্তিক, ১৪৩৩
  • ১২ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page