April 1, 2026, 7:00 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে থুতু ফেলাকে কেন্দ্র করে যুবককে হত্যা ; ৪ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর মাধবদীতে থুতু ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। এর আগে, রোববার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় নিহতের মা মামলা করলে পুলিশ নরসিংদীর মাধবদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় অভিযান চালিয়ে আরাফাত, অলিউল্লাহ, রাহাত এবং মো. অলি নামে চারজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর বিকালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের মোবারক হোসেন শাহীন নামে এক কিশোর নরসিংদীর মাধবদী এলাকার কর্মস্থল থেকে বাড়ি থেকে ফেরার পথে রাস্তার পাশে থুতু ফেলেন। সেই থুতু ইয়াসিন মিয়া নামে স্থানীয় এক যুবকের পায়ের সামনে পড়লে এ নিয়ে তর্ক বাঁধে।

এরই ধারাবাহিতাকায় ১২ নভেম্বর সন্ধ্যায় নরসিংদীর মাধবদীর বিরামপুর এলাকায় আবারও তর্ক ও ঝগড়া হয়। এসময় ইয়াসিন ও তার ৪ সহযোগী মোবারক হোসেন শাহীন নামের ওই যুবককে লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়াল ও ছুরি দিয়ে আঘাত করে।

পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ভুক্তভোগীর পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে এগারোটার দিকে মারা যায় শাহীন।

অন্যদিকে, নরসিংদী সদরের গনেরগাও এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page