September 29, 2026, 6:53 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নাইজারের রাজধানী নিয়ামিতে বিক্ষোভ ; ফরাসি সেনারা দেশ না ছাড়লে সামরিক ঘাঁটিতে হামলা হবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজারের রাজধানী নিয়ামিতে হাজার হাজার মানুষ ফরাসি সেনাদের আফ্রিকার দেশটি ছেড়ে চলে যাওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন। একই সঙ্গে তারা হুমকি দিয়ে বলেছেন, যদি ফরাসি সেনারা এক সপ্তাহের মধ্যে নাইজার ছেড়ে চলে না যায় তাহলে তাদের ঘাঁটিতে হামলা চালানো হবে।

নাইজারের জান্তা সরকার ফ্রান্সের রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম আফ্রিকার এই দেশটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়ার কয়েক ঘণ্টা পর গতকাল (শুক্রবার) নিয়ামিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফ্রান্সের উপনিবেশ থেকে নাইজার ১৯৬০ সালে স্বাধীন হলেও প্যারিসের সঙ্গে নিয়ামির ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক রয়েছে। পাশাপাশি নাইজারে ফরাসি সেনা উপস্থিতি অব্যাহত থেকেছে।

গত ২৬ জুলাই নাইজারের কয়েকজন আর্মি জেনারেল ফ্রান্সের মিত্র প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতা থেকে উৎখাত করেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন। এর আগে দেশটিতে অব্যাহত ফরাসি হস্তক্ষেপের বিরুদ্ধে বিশেষভাবে জনরোষ সৃষ্টি হয় এবং ফ্রান্সের সেনা উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চলছিল।

পশ্চিম আফ্রিকার এ দেশটিতে বিশ্বের অন্যতম বড় ইউরেনিয়াম খনি রয়েছে এবং এ কারণে দেশটির আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে বিশেষ গুরুত্ব রয়েছে। ফ্রান্স এবং আমেরিকাসহ পশ্চিমা কয়েকটি দেশ উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের নামে নাইজার ও আশপাশের বিভিন্ন দেশে সেনা মোতায়ন করে রেখেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page