March 31, 2026, 4:07 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

নাটোরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের লালপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ৩য় ধাাপের রঙিন সেমি পাকা ঘর বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুর বিরুদ্ধে।

ভূমিহীনদের নামে বরাদ্দকৃত ঘর সচ্ছল পরিবারের সদস্যদের টাকার বিনিময়ে বরাদ্দ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সুবিধা বঞ্চিত ভুক্তভোগী ভূমিহীন পরিবারের সদস্যরা।

এছাড়া ৪০ দিনের কর্মসূচি,ঘাট ইজারাতে অনিয়ম,জন্ম ও ওয়ারিশ সনদ সহ ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন ওই ইউপি চেয়ারম্যান বলে অভিযোগ তুলেছেন একই ইউনিয়নের ইউপি সদস্যরা। সরজমিনে, আশ্রয়ন প্রকল্পের উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামে ৮ টি পরিবারের মাঝে বরাদ্দকৃত ঘরে ৫ টিতে ও ভাটপাড়া গ্রামের ১০টির মধ্যে ৮ টিতে তালা বন্ধ অবস্থায় দেখা গেছে।

বঞ্চিত ক শ্রেণীর ভূমিহীনরা ঘর বরাদ্দ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। এবং তদন্ত সাপেক্ষে ক শ্রেণীর সঠিক ভূমিহীনদের ঘর বরাদ্দ দেওয়ার দাবি জানান তারা। এবিষয়ে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুর বক্তব্য নিতে গেলে সে বক্তব্য না দিয়ে মোটরসাইকেল যোগে চলে যায়।পরে তার মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন,অফিস ৩টা পর্যন্ত। এজন্য বাড়ীতে চলে এসেছি। কোন বিষয়ে কথা বলতে চাই না বলে জানান তিনি।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page