October 17, 2026, 8:34 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে গণহত্যায় শামিল হয়েছে আমেরিকা : মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স জোর দিয়ে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা ও অপরাধে শরিক হয়েছে।

তিনি আরও বলেন, দুঃখজনক বিষয় হলো এখন যে চুক্তিতে তারা সই করেছে সেটাকে নেতানিয়াহু এবং তার চরমপন্থী মন্ত্রিসভা গত মে মাসে প্রত্যাখ্যান করেছিল।

মে মাসে এই প্রস্তাব মেনে নিলে ১০ হাজার মানুষের প্রাণ বেঁচে যেত বলে তিনি মন্তব্য করেন। বার্নি স্যান্ডার্স বলেন, গত মে মাসে প্রস্তাবটি উপস্থাপনের পর থেকে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং গাজায় বন্দী ও বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরও তীব্র হয়েছে।

আমেরিকার এই সিনেটর এর আগেই গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এই চুক্তিটি স্থায়ী রূপ দিতে হবে এবং উভয় পক্ষের যুদ্ধাপরাধীদের জবাবদিহি করতে হবে।

বুধবার গাজায় যুদ্ধবিরতি চুক্তি সইয়ের ঘোষণা প্রকাশের পর এক বিবৃতিতে স্যান্ডার্স বলেন, “উভয় পক্ষকেই চুক্তিটির প্রতি সম্মান দেখাতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি বাস্তবায়ন করতে হবে। বিনা কারণে চলমান হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। বন্দীদের মুক্তি দিতে হবে।

গত বুধবার হামাস এবং ইহুদবাদী ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। আগামীকাল রোববার থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস ইসরাইলের ৩৩ জন বন্দীকে মুক্তি দেবে, অন্যদিকে প্রথম ধাপেই ইসরাইলের কারাগারে আটক সহস্রাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page