May 4, 2026, 10:21 pm
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আইসিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলতি সপ্তাহে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই গ্রেফতারি পরোয়ানা জারি হবে।

মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি গতকাল (সোমবার) এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, নেতানিয়াহুর পাশাপাশি ইসরাইলের শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে।

ইসরাইলের এক কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি দাবি করেছে, নেতানিয়াহুর পাশাপাশি যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং অজ্ঞাতনামা কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হবে। তবে, গ্রেফতারি পরোয়ানা জারি করা থামাতে কূটনেতিক চ্যানেলে চেষ্টা চালাচ্ছে তেল আবিব।

ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুসারে, যেসব সামরিক কর্মকর্তা আইসিসি’র গ্রেফতারি পরোয়ানার মুখে পড়তে পারেন তার মধ্যে সেনাপ্রধান হেরজি-হালেভি রয়েছেন। আইসিসি এই খবরকে অস্বীকার করেনি, আবার নিশ্চিতও করেন। সংস্থাটি এনবিসি টেলিভিশনকে জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে ফিলিস্তিনের পরিস্থিতি তদন্ত করছে।

ইসরাইল ২০১৪ সালে গাজা এবং পশ্চিম তীরে যুদ্ধের নামে যে হত্যাযজ্ঞ ও অপরাধ চালিয়েছিল; তার বিরুদ্ধে ২০২১ সাল থেকে তদন্ত চালাচ্ছে আইসিসি। এছাড়া, গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় যে বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা।

তবে আমেরিকা, রাশিয়া ও চীনের মতো ইহুদিবাদী ইসরাইলও আইসিসি’র সদস্য নয়। সে ক্ষেত্রে ইসরাইলি প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করার জন্য হেগে নিয়ে যাওয়ার সম্ভাবনা কম।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page