October 2, 2026, 2:36 pm
শিরোনামঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে আবরও ড্রোন হামলা হয়েছে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হাইফা ও তেল আবিবের মাঝামাঝি সিজারিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর বাসভবনে এ নিয়ে কয়েক দফা হামলা হলো। ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু এখন ড্রোন হামলার ভয়ে সাধারণত তার দপ্তরের নিচে গভীরে একটি সুরক্ষিত কক্ষে অবস্থান করেন।

এর আগে, গতমাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোনের আঘাতের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে তেল আবিব। এক বিবৃতিতে বলা হয়, ‘সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনের শয়নকক্ষে একটি ড্রোন আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সেখানে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও ঐ হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছিল।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page