October 2, 2026, 9:50 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবার লেবানন থেকে দেশটির হিজবুল্লাহ এ ড্রোন হামলা চালায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে, শনিবার সকালে লেবানন থেকে তেল আবিবের উত্তরে সিজারিয়ায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার সিজারিয়াতে ছিল না। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ড্রোন হামলায় নেতানিয়াহুর একটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তার কার্যালয়।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ড্রোনটি লেবানন থেকে ছোড়া হয়েছিল এবং এটি সরাসরি নেতানিয়াহুর বাসভবনে আঘাত হেনেছে। এটি লেবানন থেকে ৭০ কিলোমিটার দুরে গিয়ে নেতানিয়াহুর বাসভবনে আছড়ে পড়ে।
হামলার পর পর ঘটনাস্থলে যায় পুলিশ। এছাড়া একই সময় তেল আবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নেতানিয়াহুর বাসভবনে যে ড্রোনটি আছড়ে পড়েছে তার সঙ্গে তেল আবিবে আরো দ’ুটি ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে সেগুলো ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
হামলার সময় গিলিলত সামরিক ঘাঁটিতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। কিন্তু সেনাবাহিনী জানিয়েছে ড্রোনগুলো এ এলাকায় আসেনি।
গত মাস থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরাইল। কয়েক হাজার মানুষকে হত্যার পাশাপাশি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহসহ গোষ্ঠীটির বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও হত্যা করে সেনাবাহিনী। এরপর থেকে ইসরাইলের গভীরে ড্রোন ও রকেট হামলা শুরু করে হিজবুল্লাহও।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page