October 1, 2026, 7:48 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

নেপালে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেপালে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। রোববার (২২ অক্টোবর) সকালে দেশটির রাজধানী কাঠমান্ডুতে আঘাত হানে এ ভূকম্পন। নেপালের ন্যাশনাল আর্থকোয়াক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ৫৫ কিলোমিটার দূরে ধাদিং জেলায়।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, নেপালে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে।

ধাদিং জেলার জ্যেষ্ঠ আমলা বাদ্রিনাথ গাইরে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা খুবই শক্তিশালী কম্পন অনুভব করেছি। কিছু বাসিন্দা তাদের বাড়িঘর থেকে ছুটে বেরিয়ে আসেন।

তবে শক্তিশালী এ কম্পনে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের মিলিত স্থানের ওপর অবস্থিত হওয়ায় নেপালে প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটে।

সরকারের দুর্যোগ পরবর্তী চাহিদা মূল্যায়ন (পিডিএনএ) রিপোর্ট অনুসারে, এটি বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ।

২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প ও তার পরের আফটারশকগুলোর আঘাতে প্রায় নয় হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। সূত্র: রয়টার্স, পিটিআই

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page