March 31, 2026, 6:55 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ; দুই রোহিঙ্গাসহ ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা নারী-পুরুষসহ ৩ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ১৩শ’ পিস ইয়াবা, দুটি মোবাইল ও বাসের টিকেট জব্দ করা হয়।

বুধবার সকালে দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সুরের পোল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হচ্ছেন কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের ব্লক বি-১২ সিরাজুল মোস্তফার ছেলে রহিম উল্যাহ (৭০), একই ক্যাম্পের ৩২১ নং ব্লকের রহিম উল্যার স্ত্রী রুকিয়া বেগম (৫৫) ও নোয়াখালীর বেগমগঞ্জের বারিচৈতন গ্রামের আহসান উল্ল্যার ছেলে জাবেদ হোসেন (৩০)।

জানা গেছে, চন্দ্রগঞ্জের চিহিৃত মাদক কারবারি আবুল কালাম জহির দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে পাইকারিমূল্যে ইয়াবা এনে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। সকালে তাদের ইয়াবার একটি চালান কক্সবাজার থেকে আসছে এমন খবরের ভিত্তিতে সুরের পোল এলাকায় অস্থায়ী চেক পোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি গাড়ি গতিরোধ করে তাতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির ভেতরে পাশাপাশি সিটে থাকা দুই নারী-পুরুষকে আটক করলে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেয়।

এসময় তাদের সাথে থাকা একটি প্যাকেট থেকে ১৩শ’ পিস ইয়াবা জব্দ এবং তাদের দেখানো তথ্যমতে বাস থেকে অপর এক মাদক কারবারিকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বুধবার দুপুরে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page