October 31, 2026, 2:03 pm
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার সৌদির তেলসমৃদ্ধ অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানোর প্রস্তাব ; হরমুজ প্রণালি খুলতে চায় ইরান যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে নৈশ প্রহরীকে হত্যা করে ২ স্বর্ণের দোকানে ডাকাতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাট পশ্চিম বাজারের নৈশ প্রহরীকে হত্যা করে দুটি স্বর্ণের দোকানে ডাকাতি ও লুটপাট হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে ফজরের আজানের আগে এ ঘটনা ঘটে। নিহত নৈশ প্রহরী শহীদ উল্যাহ (৫৫) উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালী গ্রামের আবদুল হকের ছেলে।

ব্যবসায়ী ও স্থানীয় সূত্র জানায়, ভোরে পিকআপ ভ্যান নিয়ে ৩০-৩৫ জনের একটি ডাকাত দল চাপরাশিরহাট বাজারে ঢোকে। এ সময় বাজারের ৪ নৈশ প্রহরী ডাকাত দলকে বাধা দিতে যান। এ সময় তাদের মধ্যে একজন শহীদ উল্যার মাথায় আঘাত করে ডাকাতরা। এর ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। অন্য ৩ নৈশ প্রহরীর মুখে স্কচটেপ লাগিয়ে তাদেরকে বেঁধে রেখে ডাকাতদল বাজারে ‘মা-মনি জুয়েলার্স’ ও ‘নূর জুয়েলার্স’ নামে দুটি স্বর্ণের দোকানের গ্রিল কেটে ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার, রূপা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

মা-মনি জুয়েলার্সের মালিক মিন্টু চন্দ্র নাথ বলেন, ‘আজ ভোররাতের দিকে ৩০-৩৫ জনের একদল ডাকাত পিকআপ ভ্যান নিয়ে চাপরাশিরহাট বাজারে ডাকাতি করে। এ সময় তারা ‘নূর জুয়েলার্স’ ও আমার প্রতিষ্ঠানের গ্রিল কেটে ভেতরে ঢোকে। এ সময় মা-মনি জুয়েলার্সে লকার কেটে ২৫০ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রূপা ও নগদ আড়াই লাখ টাকা নিয়ে যায়। ডাকাতরা আমার প্রতিষ্ঠানের স্বর্ণের লকার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে স্বর্ণালঙ্কার, রূপা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।’

মেসার্স নূর জুয়েলার্সের মালিক নুর আলম বলেন, ‘ডাকাতরা আমার প্রতিষ্ঠান থেকে ৭ ভরি স্বর্ণ, আড়াই’শ ভরি রূপা লুট করে নিয়ে যায়।’

কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডাকাত দল নৈশ প্রহরীকে মাথায় আঘাত করে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page