March 7, 2026, 4:12 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ন্যাটোর সম্মিলিত গোলাবারুদের চেয়ে কয়েকগুণ বেশি উৎপাদন করে রাশিয়া : ন্যাটো মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন, সমস্ত ন্যাটো সদস্য রাষ্ট্রে এক বছরে যে পরিমাণ গোলাবারুদ তৈরি করে, রাশিয়া তিন মাসে তার চেয়ে কয়েকগুণ বেশি গোলাবারুদ তৈরি করে।

দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের সামনে এক বিরাট ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ। আর তা হলো প্রথমত রাশিয়া, যে দ্রুতগতিতে নিজেদের পুনর্গঠন করছে এবং সাম্প্রতিক ইতিহাসে এর তুলনা নেই। তারা এখন তিন মাসে তিনগুণ বেশি গোলাবারুদ উৎপাদন করছে, পুরো ন্যাটো যা এক বছরে করে।’

রুট দাবি করেন, হেগে ন্যাটো জোটের নেতাদের শীর্ষ সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫% এ উন্নীত করার যে চুক্তি হয়েছিল, তা রাশিয়াসহ ন্যাটো দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়।

তিনি বলেন, ‘হ্যাঁ, এটি একটি বিশাল পরিমাণ ব্যয়। কিন্তু যদি আমরা তা না করি, তাহলে আমাদের রাশিয়ান ভাষা শিখতে হবে।’

ন্যাটো দেশগুলোতে আক্রমণ করার সম্ভাবনা নিয়ে রাশিয়াকে অভিযুক্ত করার ধারণাটি সাম্প্রতিক মাসগুলোতে জোটেরমধ্যে বারবার বারবার পুনরাবৃত্তি হয়েছে।

২০২৪ সালের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের ফাঁকে বিশ্ব সংবাদ সংস্থার প্রধানদের সাথে আয়োজিত এক বৈঠকে বলেছিলেন, ন্যাটো দেশগুলোতে আক্রমণ করার জন্য রাশিয়ার প্রস্তুতি সম্পর্কে পশ্চিমাদের সম্মিলিত দাবি অর্থহীন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page