September 27, 2026, 8:16 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ন্যাটো সামরিক জোট হচ্ছে আসল সমস্যা সৃষ্টিকারী : চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন অভিযোগ করেছে, ন্যাটো সামরিক জোট হচ্ছে আসল সমস্যা সৃষ্টিকারী এবং তারাই স্নায়যুদ্ধ তৈরি করেছে, পাশাপাশি সারা বিশ্বে উত্তেজনা সৃষ্টি অব্যাহত রেখেছে।

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাঙ জুন বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলন শেষে যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে চীনকে নানা রকম সংকট সৃষ্টিকারী পদক্ষেপ নেয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে। এর জবাবে চীনা রাষ্ট্রদূত ন্যাটো জোটকে দায়ী করে বিবৃতি দিলেন।

ন্যাটো জোটের যৌথ বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, চীনের এই ধরনের পদক্ষেপের কারণে পশ্চিমা সামরিক জোটের স্বার্থ হুমকির মুখে পড়েছে।

ন্যাটো জোটের এই অভিযোগকে চীনের রাষ্ট্র ভুয়া এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট এখনো স্নায়ু যুদ্ধের মানসিকতা পোষণ করে।

চীনা রাষ্ট্রদূত সুস্পষ্ট করে বলেন, ন্যাটো জোট নিজেকে প্রতিরক্ষামূলক জোট হিসেবে দাবি করলেও তারা বিভিন্ন জায়গায় সংঘাত সৃষ্টির উস্কানি দেয়। এছাড়া আঞ্চলিক জোট হিসেবে তুলে ধরলেও তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় প্রবেশের চেষ্টা করে সেই নীতি লঙ্ঘন করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page