November 27, 2026, 5:21 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

পরমাণু কর্মসূচি নিয়ে ‘অগঠনমূলক’ পদক্ষেপের জবাব দেবে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশের পরমাণু কর্মসূচি নিয়ে যেকোনো ধরনের অগঠনমূলক পদক্ষেপের বিরুদ্ধে জবাব দিতে মোটেই দ্বিধা করবে না তেহরান। তবে ইরান এখনো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সাথে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত আছে।

গতকাল (সোমবার) আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাথে ফোনালাপে এসব কথা বলেছেন আব্বাস আরাকচি। এ সময় আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের কয়েকটি সদস্য দেশের অগঠনমূলক পদক্ষেপের কঠোর নিন্দা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তাদের ওই পদক্ষেপের কারণে ইরান এবং আইএইএ’র মধ্যে আরো বৃহত্তর সহযোগিতা ও কিছু সংকটের সমাধান করা যায়নি।

গত মাসে বোর্ড অব গভর্নর্সের বৈঠকে আমেরিকা এবং তার কয়েকটি ইউরোপীয় মিত্র দেশ ইরানের বিরুদ্ধে অভিযোগ আনে যে, তেহরান পরমাণু কর্মসূচির বিষয়ে আইএইএ-কে পর্যাপ্ত সহযোগিতা করছে না। তেহরান এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে।

কিন্তু তারপরেও ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠকে একটি প্রস্তাব পাস করে। এর জবাবে ইরান আরো উন্নতমানের সেন্ট্রিফিউজ বসিয়েছে যা দিয়ে অনেক বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা যাবে।

গতকালের ফোনালাপে রাফায়েল গ্রোসি জোর দিয়ে বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে আইএইএ আন্তরিক যোগাযোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page