September 27, 2026, 3:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পরমাণু সমঝোতা আবার কার্যকর করতে প্রচেষ্টা চালাচ্ছে চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার জন্য চীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বেইজিংয়ে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ইরানের পরমাণু সমঝোতা অনুযায়ী, নিজের বেসামরিক পরমাণু তৎপরতায় কিছু সীমাবদ্ধতা আরোপ করতে রাজি হয়েছিল তেহরান। এর বিনিময়ে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব ইরানের ওপর আরোপিত সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সম্মত হয়।

ওই সমঝোতা ২০১৫ সালেই বাস্তবায়িত হয়। কিন্তু মার্কিন সরকার ২০১৮ সালের এপ্রিল মাসে এটি থেকে বেরিয়ে গেলে সমঝোতাটি মুখ থুবড়ে পড়ে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে বলেন, “অনতিবিলম্বে ইরানের পরমাণু সমঝোতাকে যেন আবার কার্যকর করা যায় সেজন্য চীন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে।” বেইজিং ইরানের পরমাণু তৎপরতা সংক্রান্ত সমস্যা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের চেষ্টা করছে বলেও জানান ওয়াং ওয়েনবিন।

তিনি বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এটিকে আবার কার্যকর করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। যেসব পদক্ষেপে উত্তেজনা ও দূরত্ব বাড়ে কিংবা কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হয় সেসব পদক্ষেপ নেয়া থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে বিরত থাকতে হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page