October 3, 2026, 8:16 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে ইন্দিরা গান্ধীর মতো হত্যার হুমকি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ওই ছাত্র সামাজিক মাধ্যমে মমতাকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো গুলি করে হত্যার হুমকি দিয়েছিল।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, রাজ্যের দ্বিতীয় বর্ষের বিকম শিক্ষার্থী কীর্তি শর্মা নামের ওই ছাত্রকে কলকাতার তালতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘কীর্তিসোশ্যাল’ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, কীর্তি শর্মা তার পোস্টে মমতাকে ইন্দিরা গান্ধীর মতো গুলি করে হত্যার উস্কানি দেয় এবং এই কাজে অন্যদেরও উৎসাহিত করে। তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বিষয়টি নজরে এনে কর্তৃপক্ষকে জানান।

অভিযুক্ত ছাত্র এর আগে ইনস্টাগ্রামে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও হত্যার শিকার এক চিকিৎসকের নাম ও ছবি প্রকাশ করে। তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে যে, সে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেছে।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং গ্রেপ্তারের পর অভিযুক্ত ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page