September 27, 2026, 7:32 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে ‘ইসরাইলের বর্বর হস্তক্ষেপের’ নিন্দা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে ইসরাইলের বর্বর হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন। সেখানে দখলদার বাহিনী তুর্কি-আমেরিকান এক দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা করেছে। ইসরাইলের এই নৃশংসতাকে এরদোগান ‘বর্বর হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। খবর এএফপি’র।
এরদোগান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘আমি পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে ইসরাইলের বর্বর হস্তক্ষেপের নিন্দা জানাই এবং ইসরাইলি হামলায় নিহত আমাদের নাগরিক আয়েনুর ইজগি আইগির রুহের মাগফেরাত কামনা করছি।’

আজকের বাংলা তারিখ



Our Like Page