September 29, 2026, 3:47 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে প্রশিক্ষণ ফ্লাইটের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত ; ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশের গোয়াদর শহরে একটি উড়োজাহাজ বিধ্বস্তে দেশটির নৌবাহিনীর দুই কর্মকর্তা ও এক সৈন্য নিহত হয়েছেন।

সোমবার ওই উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন।

এক বিবৃতিতে মুখপাত্র বলেছেন, উড়োজাহাজটি গোয়াদরে প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে। তিনি বলেছেন, সম্ভাব্য কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাকিস্তান নৌবাহিনীর দুই কর্মকর্তা ও এক সৈন্য প্রাণ হারিয়েছেন।

উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ সহ-সভাপতি মরিয়ম নওয়াজ উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহত সেনা কর্মকর্তাদের আত্মার শান্তি কামনা করেছেন।

এছাড়া দেশটির জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফও নিহতদের প্রতি শোক প্রকাশ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page