October 27, 2026, 2:17 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

পানামার নতুন প্রেসিডেন্টের অভিবাসী ট্রানজিট বন্ধ করার প্রতিশ্রুতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পানামার নতুন প্রেসিডেন্ট হিসেবে সোমবার জোসে রাউল মুলিনো শপথ নিয়েছেন। ডানপন্থি নেতা তার মধ্য আমেরিকার দেশটিকে আর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অভিবাসী ‘ট্রানজিট’ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মুলিনো (৬৫), কলম্বিয়া ও পানামার মধ্যে ডারিয়েন জঙ্গলের মধ্য দিয়ে বিপজ্জনক অভিবাসন পথ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে এক প্রচারাভিযানের পর মে মাসে নির্বাচিত হন। খবর এএফপি’র।
পাঁচ লাখের বেশি অভিবাসী গত বছর তথাকথিত ডারিয়েন গ্যাপের মধ্য দিয়ে পাড়ি দিয়েছে। অধিকার গোষ্ঠীগুলি তাদের অপব্যবহারের সমালোচনা করেছে।
সোমবার ্ক্ষমতায় অধিষ্ঠানের শপথ নেওয়ার পরমুলিনো বলেন, পানামা অবৈধ অভিবাসনের অর্থনৈতিক ব্যয় চালিয়ে যেতে পারছে না বিধায় আর অবৈধ অভিবাসীদের জন্য ট্রানজিট দেশ হবে না। তিনি এরআগে পানামায় অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অভিবাসীদের বিতাড়িত করারও প্রতিশ্রুতি দেন।
তিনি পানামা থেকে তালিকাভূক্ত অভিবাসীদের প্রত্যাবসানের জন্য মার্কিন অর্থায়নের প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ সীমান্ত কর্মকর্তা আলেজান্দ্রো মায়োরকাসের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন। এই প্রসঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, ‘এই ধরনের ব্যক্তিদের তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা এই অঞ্চলে এবং আমাদের দক্ষিণ সীমান্তে অনিয়মিত অভিবাসন রোধ করতে সাহায্য করব এবং ক্ষতিকারক অভিবাসীদের ব্যবহার করে এমন ক্ষতিকারক চোরাচালান নেটওয়ার্কগুলির অপতৎপরতা বন্ধ করতে সাহায্য করব।’
উন্নত জীবনের সুযোগের আশায় মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানো ও মেক্সিকো হয়ে দক্ষিণ আমেরিকা থেকে মধ্য আমেরিকা পৌঁছানোয় অভিবাসীদের জন্য ২৬৫ কিলোমিটার ডারিয়েন গ্যাপ একটি গুরুত্বপূর্ণ করিডোর হয়ে উঠেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page