September 30, 2026, 4:02 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া সফর শেষ করে দেশে ফিরলেন কিম জং উন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরীয় নেতা কিম জং উন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানান। প্রতিরক্ষা কেন্দ্রিক সফরে রাশিয়ায় প্রায় এক সপ্তাহ অবস্থানের পর দেশে ফিরে তিনি এ কথা প্রকাশ করলেন।

মঙ্গলবার থেকে শুরু হওয়া রাশিয়ার দূরপ্রাচ্যে কিমের সফর দুই দেশের মধ্যে সম্ভাব্য সামরিক সম্পর্কের বিষয় তুলে ধরে। কিম রাশিয়ার মহাকাশ রকেট থেকে শুরু করে সাবমেরিন পর্যন্ত সবকিছু পরিদর্শন করেন। এছাড়া তিনি পুতিনের সাথে প্রতীকী রাইফেলস বিনিময়ও করেন।
কিমের এ সফর পশ্চিমা দেশগুলোর ভয়কে উস্কে দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন পরমাণু ক্ষমতাধর দেশটি ইউক্রেনে রুশ হামলা চালানোর জন্য মস্কোকে বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করতে পারে।
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা (কেসিএনএ) সোমবার জানায়, কিম তার সফর শেষ করে দেশে ফেরার পর বিশেষ যতœ এবং সৌহার্দ্যপূর্ণ আতিথেয়তার জন্য প্রেসিডেন্ট পুতিন এবং দেশটির নেতৃত্বকে তিনি ‘আন্তরিক ধন্যবাদ’ জানিয়েছেন।
কেসিএনএ’র প্রতিবেদনে আরো বলা হয়, কিম ‘রাশিয়ার সমৃদ্ধি এবং এর জনগণের মঙ্গল’ কামনা করেছেন।
কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, রাশিয়ায় কিমের সর্বশেষ সফর ‘ইতিহাসে দীর্ঘদিন উজ্জল হয়ে থাকবে’।
এদিকে এ সফর চলাকালে কিমের সাথে সাক্ষাতের সময় পুতিন উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করেন।
কিম বুলেটপ্রুফ ট্রেনে করে উত্তর কোরিয়ায় ফিরে আসেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page