November 27, 2026, 10:42 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

পুরো গাজা দখলে নেওয়ার ঘোষণা দিলো ইসরায়েলি মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সম্পূর্ণ বা শতভাগ প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির এক শীর্ষ মন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে গাজা ভূখণ্ডের ওপর তাদের কর্তৃত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এটি চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

বুধবার (১ জুলাই) ইসরায়েলের নিজস্ব গণমাধ্যম গ্যালেই ইসরায়েল রেডিওর বিশেষ সাক্ষাৎকারের তিনি এ কথা বলেন।

ইসরায়েলের জ্বালানি ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী এলি কোহেন ওই রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে অবরুদ্ধ গাজা নিয়ে তাদের সামরিক অগ্রগতির একটি পরিসংখ্যান তুলে ধরেন।

তিনি জানান যে মাত্র দুই মাস আগেও গাজা উপত্যকার ৫৩ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর অধীনে ছিল, যা এক মাস আগে বেড়ে প্রায় ৬০ শতাংশে পৌঁছায়। বর্তমানে গাজার নিয়ন্ত্রণ পরিস্থিতির আরও উন্নতি হয়েছে এবং এই মুহূর্তে ভূখণ্ডটির প্রায় ৭০ শতাংশ এলাকা সরাসরি ইসরায়েলের কব্জায় রয়েছে।

মন্ত্রী কোহেন তার দেশের কঠোর সামরিক অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন যে তেল আবিব কোনো অবস্থাতেই ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে গাজায় আর এক মিলিমিটারের জন্যও মাথা চাড়া দিয়ে ওঠার কোনো সুযোগ দেবে না।

হামাসের সম্পূর্ণ রাজনৈতিক ও সামরিক বিলুপ্তি নিশ্চিত করতেই মূলত ইসরায়েল গাজার শতভাগ নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার জন্য এই ধারাবাহিক অভিযান ও কৌশলগত অগ্রগতি বজায় রাখছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page