October 18, 2026, 5:21 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

প্রতিরোধ আন্দোলন থেকে বাঁচতে সংকট তৈরি করছে ইসরাইল : আইআরজিসি প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি আল-আকসা মসজিদে ইহুদিবাদী সেনাদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ আন্দোলন থেকে বাঁচতে অধিকৃত ভূখণ্ডে উত্তেজনা সৃষ্টি করে রাখছে তেল আবিব।

তিনি গতকাল (শনিবার) তেহরানে আইআরজিসি’র পদস্থ কর্মকর্তাদের এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় এ মন্তব্য করেন। জেনারেল সালামি বলেন, সাম্প্রতিক সময়ে অবৈধ ও অপরাধী ইসরাইল সরকার অধিকৃত ভূখণ্ড জুড়ে সংকট তৈরি করে রাখছে যাতে ফিলিস্তিনি জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ আন্দোলন থেকে রক্ষা পাওয়া যায়।

তিনি বলেন, বিশেষ করে পশ্চিম তীরের ফিলিস্তিনি যুবসমাজ যেভাবে ইসরাইলের বিরুদ্ধে জেগে উঠেছে তাতে প্রমাদ গুণছে তেল আবিব। তারা গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। কিন্তু এসব অপরাধযজ্ঞ তাদেরকে সুরক্ষা দিতে পারবে না বলে জেনারেল সালামি মন্তব্য করেন।

আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, ইসরাইলে একটি বিতর্কিত বিল নিয়ে টানা ১৩ সপ্তাহের মতো সরকার বিরোধী আন্দোলন চলছে। এই সরকারবিরোধী বিক্ষোভকে ‘নজিরবিহীন’ মন্তব্য করে তিনি বলেন, এ অব্স্থা চলতে থাকলে ইসরাইল অভ্যন্তরীণভাবেই ইরানের সর্বোচ্চ নেতার নির্ধারিত ২৫ বছরের আগেই ধসে পড়তে পারে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page